এআইপ্যাকের বিপুল অর্থ ব্যয়ের পরও কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরাইলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত ওয়াহাব গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার এই জয় এসেছে এমন এক সময়ে, যখন তাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল।
নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাকগুলো ওয়াহাবের বিরুদ্ধে প্রচারণা এবং তার প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজের পক্ষে বিজ্ঞাপনে বিপুল অর্থ ব্যয় করে।
এর মধ্যে এআইপ্যাক-সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্ট মাসেই ওয়াহাবকে পরাজিত করার প্রচারে প্রায় ১২ লাখ ডলার ব্যয় করে। এ ছাড়া আরেকটি সংশ্লিষ্ট সংগঠন নির্বাচনী লড়াইয়ে আরও প্রায় ১৭ লাখ ডলার খরচ করে।
তবে বিপুল অর্থের এই প্রচারণার পরও ওয়াহাব তার এগিয়ে থাকা অবস্থান ধরে রাখতে সক্ষম হন। শেষ পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের আসনটি জয় করেন।
তার এই বিজয় মার্কিন রাজনীতিতে ফিলিস্তিন ইস্যু, ইসরাইল-সমর্থক লবিং এবং মুসলিম-আমেরিকান রাজনীতিকদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।
সূত্র: আল জাজিরা
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
