এআই খাতে বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা থেকে রক্ষা করছে: আইএমএফ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চলমান বিপুল বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
শুক্রবার প্রকাশিত এক মূল্যায়নে সংস্থাটি জানায়, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করলেও প্রযুক্তি খাতে বিনিয়োগের গতি সেই নেতিবাচক প্রভাব অনেকটাই সামলে দিচ্ছে।
আইএমএফের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে নেমে আসতে পারে, যেখানে গত বছর প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। তবে ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি আবার বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে বলে আশা করছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর। তবুও বিশ্ব অর্থনীতি অর্থনীতিবিদদের প্রাথমিক আশঙ্কার তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
এই স্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে এআই ও প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণকে উল্লেখ করেছে আইএমএফ। যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট চিপ ও হার্ডওয়্যার উৎপাদনকারী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষ করে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া-এই চারটি দেশ সেমিকন্ডাক্টর ও এআই হার্ডওয়্যার রপ্তানির কারণে প্রত্যাশার চেয়েও ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে বলে জানানো হয়েছে।
আইএমএফের তথ্যমতে, চলতি বছর যুক্তরাষ্ট্রের চার প্রযুক্তি জায়ান্ট-অ্যালফাবেট, অ্যামাজন, মেটা এবং মাইক্রোসফট—এআই খাতে সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগ বিশ্বব্যাপী প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলকে আরও গতিশীল করছে।
সেমিকন্ডাক্টর শিল্পের শক্তিশালী চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিও আগের পূর্বাভাসের তুলনায় বেড়েছে। আইএমএফ এখন দেশটির চলতি বছরের প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে বলে ধারণা করছে, যা গত এপ্রিলের পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট বেশি।
আইএমএফের মতে, প্রযুক্তি ও এআই খাতে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতি আগামী বছরগুলোতে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে।
টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের...
১ দিন আগে
রমজানের আগেই ছোলার দামে আগুন, কাটেনি সয়াবিন তেলের সংকট
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। অন্যদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। তবে শীতকালীন সবজির সরবরাহ...
৬ দিন আগে
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
২৭ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
১ মাস আগে
