আন্তর্জাতিক

‘এআই’-এর নাম বদলের প্রস্তাব ট্রাম্পের, গড়বেন ‘এআই ফোর্স’

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


‘এআই’-এর নাম বদলের প্রস্তাব ট্রাম্পের, গড়বেন ‘এআই ফোর্স’

ছবি: সংগৃহীত


প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নামের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ‘এআই ফোর্স’ নামে বিশেষ সামরিক কাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের তদারকিতে শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন ট্রাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, অনেকেই মনে করেন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য পুরোপুরি যথাযথ নয়। এ বিষয়ে অনুসারীদের মতামত জানতে ট্রুথ সোশ্যালে একটি অনলাইন ভোটের আয়োজন করেন তিনি। এতে নতুন নাম হিসেবে তিনটি বিকল্প দেন-‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’, ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ ও ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’।

কয়েক ঘণ্টা পর দেওয়া আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে দুর্বল বা ধ্বংস করার চেষ্টা চলছে। এ ঘটনাকে তিনি ডেমোক্র্যাটদের অতীতের বিভিন্ন রাজনৈতিক ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচারণার সঙ্গে তুলনা করেন।

তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ট্রাম্প তাঁর এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি। একই সময়ে এআই খাতের জন্য ডাটা সেন্টার নির্মাণ ও এর বিপুল জ্বালানি ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের রাজনীতিকদের মধ্যেই সমালোচনা রয়েছে। জ্বালানি ব্যবহারের চাপের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যও সম্প্রতি বড় ডাটা সেন্টার নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে কিছু নিরাপত্তাবিধির পক্ষে কথা বললেও বর্তমানে এআই নিয়ে অতিরিক্ত উদ্বেগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। শনিবারের ঘোষণায় মার্কিন এআই শিল্পের সুরক্ষা ও বিকাশ ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প জানান, তাঁর প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে নতুন ‘এআই ফোর্স’ গড়ে তোলা হবে। তবে প্রস্তাবিত এই কাঠামোর সুনির্দিষ্ট আইনি ক্ষমতা, সাংগঠনিক কাঠামো বা দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় সমন্বয়ের জন্য একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন ট্রাম্প। নতুন এই পদে কে দায়িত্ব পাবেন এবং তাঁর নির্দিষ্ট ক্ষমতা ও দায়িত্ব কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে ট্রাম্প প্রশাসনে ডেভিড স্যাকস কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো নীতির দায়িত্বে ছিলেন। চলতি বছরের শুরুতে তিনি ওই দায়িত্ব ছেড়ে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব নেন। ফলে নতুন ‘এআই ফোর্স’ ও ‘এআই জার’ কাঠামো কীভাবে গড়ে ওঠে এবং কারা এর নেতৃত্বে থাকেন, সেদিকে নজর রয়েছে প্রযুক্তি অঙ্গনের।


জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার ভোট
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার ভোট

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদ গত শুক্রবার তৃতীয় দফায় অনানুষ্ঠানিক ভোট দিয়েছে। তবে এই দফার ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি।এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা গোপন ভোটে আট প্রার্থীর মধ্যে

২১ ঘন্টা আগে


দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা
দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনার তথ্য প্রকাশ্যে চলে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। একই সঙ্গে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার বিষয়ে নেতাদের সতর্ক করেছেন তিনি।শুক্রবার (১৮...

২৩ ঘন্টা আগে


রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প
রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামে আইনটি কার্যকর হওয়ার ফলে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও

১ দিন আগে


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম
মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom