‘দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর মতো লোক থাকা চাই’: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সিজেপি নেতার প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন আন্দোলনের নেতারা।
শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে এক প্রতিক্রিয়ায় বলেন, “বলা হতো এই সরকারে কেউ পদত্যাগ করে না। কিন্তু দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর মতো লোক থাকা চাই।”
তার এই মন্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের ধৈর্য, ঐক্য এবং দীর্ঘদিনের আন্দোলনের সাফল্যের কথা তুলে ধরা হয়।
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা লাখো শিক্ষার্থী পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।
গত সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন-শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরীক্ষার্থীকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।
দীর্ঘ আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলনের নেতারা জানিয়েছেন, বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন পুরোপুরি শেষ হবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
