আন্তর্জাতিক

দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল ভবন

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল ভবন

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই–এর কেন্দ্রীয় এলাকায় শুক্রবার (১৩ মার্চ) জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর আশপাশের বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি–এর একজন প্রতিবেদক জানান, তিনি পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে “সামান্য ঘটনা” ঘটেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পর শেখ জায়েদ রোড এলাকার দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়। ঘটনাস্থল দ্রুত ঘিরে ফেলে দুবাই পুলিশ।

ঘটনাটি ঘটেছে দুবাইয়ের গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায়। একটি ভবন উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার দুবাই কর্তৃপক্ষ একটি “ছোট ড্রোন ঘটনা”র কথাও জানিয়েছিল।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন হামলার ঘটনায় ইতোমধ্যে বহু হতাহতের খবর পাওয়া গেছে।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

৩ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৮ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৯ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom