আন্তর্জাতিক

দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা

ছবি: সংগৃহীত


ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনার তথ্য প্রকাশ্যে চলে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। একই সঙ্গে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার বিষয়ে নেতাদের সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। এর আগে দিল্লিতে তার অবস্থানস্থলে সরাসরি বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেটি পরিবর্তন করে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বাইরে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও যুক্ত হন।

দলটির এক জ্যেষ্ঠ নেতা সংবাদমাধ্যমকে জানান, বৈঠকের শুরুতেই দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা, সিদ্ধান্ত ও কর্মসূচি সম্পর্কে তথ্য বাইরে না দেওয়ার জন্য তিনি নেতাদের সতর্ক করেন।

এর আগে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বৈঠকে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছিলেন। শেখ হাসিনার অবস্থানস্থলেই তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সরাসরি বৈঠকের পরিবর্তে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টিও আলোচনায় আসে বলে দলীয় সূত্র জানিয়েছে। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা তিনি আবারও জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। এর আগে জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক, আইনি ও সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক পুনর্বিন্যাসের বিষয়টিও আলোচনায় আসে।

এদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার বিষয়েও দলের ভেতরে আলোচনা চলছে বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আওয়ামী লীগের প্রকাশিত ১৮ সেপ্টেম্বরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের বিবৃতিতে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি।

দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কূটনৈতিক সংবেদনশীলতা তৈরি হয়েছে। আগস্টে দিল্লিতে তার অংশ নেওয়া একটি অনুষ্ঠানের বিষয়ে বাংলাদেশ আপত্তি জানালে ভারত জানিয়েছিল, অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।


‘এআই’-এর নাম বদলের প্রস্তাব ট্রাম্পের, গড়বেন ‘এআই ফোর্স’
‘এআই’-এর নাম বদলের প্রস্তাব ট্রাম্পের, গড়বেন ‘এআই ফোর্স’

প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নামের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ‘এআই ফোর্স’ নামে বিশেষ সামরিক কাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের তদারকিতে শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন ট্রাম্প।শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম...

৫ ঘন্টা আগে


জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার ভোট
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার ভোট

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদ গত শুক্রবার তৃতীয় দফায় অনানুষ্ঠানিক ভোট দিয়েছে। তবে এই দফার ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি।এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা গোপন ভোটে আট প্রার্থীর মধ্যে

১ দিন আগে


রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প
রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামে আইনটি কার্যকর হওয়ার ফলে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও

১ দিন আগে


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম
মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom