আন্তর্জাতিক

দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ, সিজেপি প্রধানকে আটকের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ঘন্টা আগে


দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ, সিজেপি প্রধানকে আটকের দাবি

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনের আয়োজক ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, কর্মসূচি চলাকালে দলটির প্রধান অভিজিৎ দিপকে-কে পুলিশ আটক করে নিয়ে গেছে।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সিজেপির মুখপাত্র সৌরভ দাস। একই পোস্টে তিনি দেশের সংসদ সদস্যদের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।

পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজার হাজার সিজেপি সমর্থক জড়ো হন। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি না দেওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। একই সঙ্গে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ হাসপাতালে নেওয়ার পর আন্দোলন নতুন গতি পায়। এরপর সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে শত শত সমর্থক আন্দোলনস্থলে জড়ো হন।

এদিকে, অভিজিৎ দিপকের আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে, এনডিটিভি।


সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা
সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে তিনি চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২০ জুলাই) সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে নাড্ডার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিজেপির...

১২ ঘন্টা আগে


শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক নয়: রাহুল গান্ধী
শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক নয়: রাহুল গান্ধী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে’ রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয় এবং এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিরও পরিপন্থী।সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রযুক্তিগত ত্রুটি এবং অনিয়মের অভিযোগে...

১২ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা
পশ্চিমবঙ্গে প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সোমবার (২০ জুলাই) বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত তারিখ থেকে রাজ্য সরকারের সব স্তরের প্রশাসনিক কাজ বাংলা ভাষায় পরিচালিত হবে।...

১৩ ঘন্টা আগে


বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানাল ইরান
বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানাল ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর দেশটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান।সোমবার (২০ জুলাই) তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, স্পেনের এই সাফল্য বিশ্বজুড়ে স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom