আন্তর্জাতিক

দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ঘন্টা আগে


দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রায় সংঘর্ষ

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো সমর্থক জড়ো হন।

পুলিশের দাবি, পূর্বঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। সংঘর্ষের সময় কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন-রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ—সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী প্রবেশ ও ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

এর আগে রোববার দিল্লি পুলিশ রাজধানীতে পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীর অন্য কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল বা সমাবেশ করা যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানায়, পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি আইনসঙ্গত নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের আইন মেনে চলার আহ্বানও জানানো হয়।

অন্যদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে। দলের এক বিবৃতিতে বলা হয়, “পথের বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও শান্ত থাকুন। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করব।”

রাজনৈতিক তাৎপর্য

বিশ্লেষকদের মতে, পার্লামেন্টের অধিবেশনের প্রথম দিন বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষ কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। বিশেষ করে জাতীয় মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাকে ঘিরে অনিয়মের অভিযোগ ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সংসদের ভেতরে ও বাইরে এ ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

নিরাপত্তা জোরদার থাকলেও রাজধানীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: এনডিটিভি


দিল্লিতে নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা, দিশেহারা আইনশৃঙ্ঙলা বাহিনী
দিল্লিতে নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা, দিশেহারা আইনশৃঙ্ঙলা বাহিনী

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তর থেকে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার আন্দোলনকারী নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেলে চাপে পড়ে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বহুস্তরের ব্যারিকেড এবং ইন্টারনেট সেবা সীমিত করার পরও সোমবার বিক্ষোভকারীদের অগ্রযাত্রা পুরোপুরি ঠেকানো যায়নি।এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানা

১৬ মিনিট আগে


জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র মামদানির
জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র মামদানির

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন উপলক্ষে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে সফর করলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।মামদানি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় গণহত্যা পরিচালনার মূল কারিগর এই

১ ঘন্টা আগে


সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা
সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে তিনি চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২০ জুলাই) সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে নাড্ডার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিজেপির...

১৫ ঘন্টা আগে


শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক নয়: রাহুল গান্ধী
শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক নয়: রাহুল গান্ধী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে’ রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয় এবং এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিরও পরিপন্থী।সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রযুক্তিগত ত্রুটি এবং অনিয়মের অভিযোগে...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom