দিল্লির শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিরোধীদের দুষলেন রাজনাথ সিং
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থী ও তরুণদের ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার (২২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দিল্লিতে চলমান বিক্ষোভ উদ্বেগজনক। তার অভিযোগ, কিছু রাজনৈতিক শক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থী ও তরুণদের কল্যাণে এবং তাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যেকোনো উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, “আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের প্রতিটি উদ্বেগের কথা শোনা এবং সেগুলোর যথাযথ সমাধান নিশ্চিত করা।”
ভারতের তরুণ সমাজকে সচেতন ও বিচক্ষণ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হবে না এবং উন্নয়ন, অগ্রগতি ও দেশ গঠনের পথই বেছে নেবে।
তিনি আরও বলেন, “বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের প্রতি কোনো ধরনের অবিচার হতে দেওয়া হবে না। বিরোধী দলের কিছু নেতা যে ক্ষোভের পরিবেশ তৈরির চেষ্টা করছেন, তা জনগণকে বিভ্রান্ত করার একটি ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
বর্ষাকালীন সংসদ অধিবেশনের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, সরকার সব বিষয়ে অর্থবহ আলোচনায় প্রস্তুত। তবে বিরোধীরা সংসদে আলোচনা না করে রাজপথে সমাধান খুঁজতে চাইছে।
তার ভাষায়, গণতন্ত্রে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার যথাযথ স্থান সংসদ। বিরোধী দলগুলো যদি আন্তরিক হয়, তাহলে তারা সংসদেই এসব বিষয় উত্থাপন করতে পারে।
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দিল্লিতে নতুন মাত্রা পেয়েছে। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের দীর্ঘ অনশন এবং আন্দোলনকারীদের ওপর সাম্প্রতিক পুলিশি অভিযানের পর বিক্ষোভ আরও তীব্র হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংসদ ভবনমুখী কর্মসূচি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনশন ভাঙছেন না সোনম ওয়াংচুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, সরকারের আশ্বাসে তিনি আপাতত অনশন ভাঙছেন না। একই সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে সোনম ওয়াংচুক বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী...
৫ ঘন্টা আগে
দিল্লির রাজপথে ককরোচ জনতা পার্টি, নড়বড়ে নরেন্দ্র মোদির গদি
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে দিল্লি পুলিশের প্রস্তুতি ও গোয়েন্দা মূল্যায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথমে কয়েক শ মানুষের উপস্থিতি হবে বলে ধারণা করা হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আন্দোলন পরিণত হয় বিশাল জনসমাবেশে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে...
৬ ঘন্টা আগে
জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প—এমন দাবি নিউইয়র্ক পোস্টের
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইনফান্তিনোর ব্যাপক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন দেশকে একত্রিত করার সক্ষমতার...
৬ ঘন্টা আগে
যন্তর মন্তর ইস্যুতে জরুরি শুনানি নাকচ, ভিডিও দেখার সময় নেই: ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আবেদনের জরুরি শুনানি নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হলে আদালত তাৎক্ষণিক শুনানির আবেদন গ্রহণ করেননি। বেঞ্চে আরও ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি...
৮ ঘন্টা আগে
