আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভে সংসদে আতঙ্ক, দিল্লি পুলিশের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


দিল্লির বিক্ষোভে সংসদে আতঙ্ক, দিল্লি পুলিশের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত

ছবি: সংগৃহীত


দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার স্বার্থে ভবনের প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে ‘সিজেপি’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে অংশ নেওয়া কয়েক হাজার শিক্ষার্থী ও সমর্থক সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন অঙ্গনের অনেকেই পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও কঙ্গনা রানাওয়াত ভিন্ন অবস্থান নেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, সংসদের অধিবেশন চলাকালে আন্দোলনকারীরা ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন।

তিনি বলেন, “আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভেতরে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।”

কঙ্গনা আরও বলেন, এ ধরনের আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, “ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।”

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আন্দোলনকারীদের সংসদ অভিমুখে অগ্রযাত্রার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।


সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি
সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছে, যেকোনো আলোচনা হতে হবে দিল্লির যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে।বৃহস্পতিবার (২৩ জুলাই) জিতেন্দ্র...

৯ ঘন্টা আগে


‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ
‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।বৃহস্পতিবার (২৩...

১০ ঘন্টা আগে


প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর
প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকার সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন,...

১০ ঘন্টা আগে


দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছতে আইআইটি মাদ্রাজের নির্দেশ
দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছতে আইআইটি মাদ্রাজের নির্দেশ

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো মুছে

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom