আন্তর্জাতিক

দীর্ঘ বিরতির পর চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, প্রস্তুতি শেষ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

৬ ঘন্টা আগে


দীর্ঘ বিরতির পর চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, প্রস্তুতি শেষ পর্যায়ে

ছবি: সংগৃহীত


২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল আবারও শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় রেল যোগাযোগ চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ জানায়, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ভারতের রেল মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তারা সম্প্রতি ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেছে।

এ ছাড়া রেলপথের নিরাপত্তা পরিদর্শন এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির কাজও প্রায় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনটির নতুন সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও পর্যটন ভিসা প্রদান শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু হতে পারে।

তবে ট্রেন চলাচল শুরুর বিষয়ে এখনো বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

 

সূত্র: জি-২৪।


নিরাপত্তার কারণে খামেনির জানাজায় থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
নিরাপত্তার কারণে খামেনির জানাজায় থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অংশ নেবেন না বলে দাবি করেছেন ভারতে বর্তমান ইরানি নেতৃত্বের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।আলজাজিরার বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি

৩ ঘন্টা আগে


আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়
আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক শহরে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকদের ধারণা, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে।পরিকল্পনা অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা রাজধানী তেহরান থেকে শুরু হবে। প্রথমে তার মরদেহ তেহরানের

৮ ঘন্টা আগে


আয়াতুল্লাহ খামেনির জানাজা কভার করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক: ইরানের মন্ত্রী
আয়াতুল্লাহ খামেনির জানাজা কভার করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক: ইরানের মন্ত্রী

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন।বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।সালেহি বলেন, ৪ থেকে

১০ ঘন্টা আগে


অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ
অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকাজুড়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দিনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেন। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা উত্তেজনার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom