আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

৬ ঘন্টা আগে


ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

ছবি: সংগৃহীত


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

শনিবার (২৫ জুলাই) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে অর্পণ করে।

প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি এখন থেকে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এ ঘটনায় জবাবদিহির দাবি ওঠে।

বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আন্দোলনকারীরা শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি জানিয়ে টানা কর্মসূচি পালন করেন।

আন্দোলনের মুখে সরকারের ওপর চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপকে চলমান সংকট মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন মোদি সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা...

৬ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের আরও কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি এবং সেগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া...

৮ ঘন্টা আগে


ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া আগুন দ্রুত বনাঞ্চল পেরিয়ে জনবসতির দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।শনিবার (২৫ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ...

৮ ঘন্টা আগে


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের লড়াইয়ের জয়: সোনম ওয়াংচুক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের লড়াইয়ের জয়: সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্র, শান্তিপূর্ণ আন্দোলন এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। হাসপাতালের বিছানা থেকে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করা নিজের একটি ছবি...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom