বিনোদন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভাইরাল সোনাক্ষী সিনহার ভিডিও, ‘জেন জি’কে স্যালুট

বিনোদন ডেস্ক

১ দিন আগে


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভাইরাল সোনাক্ষী সিনহার ভিডিও, ‘জেন জি’কে স্যালুট

ছবি: সংগৃহীত


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও। ভিডিওতে তাকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর ছাত্র আন্দোলনের প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান তিনি।

প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে দীর্ঘদিনের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর নিজের প্রতিক্রিয়া জানান সোনাক্ষী সিনহা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সোনাক্ষীকে বলতে শোনা যায়, “আমি তো জেন জি নিয়ে অনেক হালকা মনে করতাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। স্যালুট।”

তিনি আরও বলেন, “আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।”

ভিডিওতে বক্তব্য দেওয়ার পর মাথায় থাকা টুপিটি খুলে মাটিতে ফেলে দেন অভিনেত্রী। এ সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরিহিত অবস্থায় দেখা যায়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের শুরু থেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী সিনহা। অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিও তিনি একাধিকবার সংহতি প্রকাশ করেন।

ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেক ব্যবহারকারী ছাত্র আন্দোলনের প্রতি অভিনেত্রীর সমর্থনের প্রশংসা করেছেন। তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন কেউ কেউ।


বাংলাদেশে ৩০ জুলাই মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বাংলাদেশে ৩০ জুলাই মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই সিনেমা যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশে এক দিন আগেই, অর্থাৎ ৩০ জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে।দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।...

১৩ ঘন্টা আগে


আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা: ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা: ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

মন্ত্রণালয়ের অনুমতিপত্রের শর্ত অমান্য করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করা এবং বিদেশি শিল্পীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।গত ২৬ জুলাই স্বরাষ্ট্র...

১৩ ঘন্টা আগে


‘সামি’ নামে ডাকলেই ভালো লাগে: অভিনয়, সিনেমা ও স্বপ্নের চরিত্র নিয়ে খোলামেলা খায়রুল বাসার
‘সামি’ নামে ডাকলেই ভালো লাগে: অভিনয়, সিনেমা ও স্বপ্নের চরিত্র নিয়ে খোলামেলা খায়রুল বাসার

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয়জীবন, নাটক থেকে সিনেমায় কাজের ধারা, স্বপ্নের চরিত্র এবং সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের নামেই যখন...

১৪ ঘন্টা আগে


ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তাসনুভা তিশা
ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তাসনুভা তিশা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয় ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে তার বিপরীতে কাজ করার ইচ্ছা রয়েছে।সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয়

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom