আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের লড়াইয়ের জয়: সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের লড়াইয়ের জয়: সোনম ওয়াংচুক

ছবি: সংগৃহীত


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্র, শান্তিপূর্ণ আন্দোলন এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। হাসপাতালের বিছানা থেকে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি দেশের তরুণ প্রজন্ম, আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষকে অভিনন্দন জানান।

ওয়াংচুক বলেন, ভয়কে জয় করে যারা রাজপথে নেমেছেন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের এই অর্জন ভবিষ্যতের আন্দোলনের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

গত ২৮ জুন শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর গত বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি এবং প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভঙ্গ করেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ওয়াংচুক আশা প্রকাশ করেন, এখন আলোচনা শুধু দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের দিকেও অগ্রসর হবে।

এদিকে সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের ঠিক আগে দুই পাতার এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। বিবৃতিতে তিনি সাম্প্রতিক ঘটনাবলির জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেন, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মকে তিনি কখনোই হালকাভাবে দেখেননি এবং শুরু থেকেই এর নৈতিক দায় নিজের কাঁধে নিয়েছিলেন। একই সঙ্গে পরীক্ষা মাফিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি ‘লং লিভ স্টুডেন্ট পাওয়ার’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সমর্থকদের উদ্দেশে বলেন, “এটাই প্রকৃত গণতন্ত্র। শিক্ষার্থীদের ঐক্যের শক্তিকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।”

সূত্র: এনডিটিভি


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন মোদি সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা...

৬ ঘন্টা আগে


ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব
ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।শনিবার (২৫ জুলাই) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে অর্পণ করে।প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য

৬ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের আরও কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি এবং সেগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া...

৮ ঘন্টা আগে


ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া আগুন দ্রুত বনাঞ্চল পেরিয়ে জনবসতির দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।শনিবার (২৫ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom