আন্তর্জাতিক

দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

৩ ঘন্টা আগে


দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি

ছবি: সংগৃহীত


সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকেকে জাতীয় আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

শহরে অভিজিৎ দীপকের বাসভবনে অনুষ্ঠিত কোর টিমের দুই দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় নেতারা জানান, আপাতত সংগঠনটিকে রাজনৈতিক দলে রূপান্তরের কোনো পরিকল্পনা নেই। বরং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংগঠনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ওয়ার্কিং কমিটি ইতোমধ্যে একটি সাংগঠনিক রোডম্যাপ অনুমোদন করেছে। এর অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে স্টেট কো-অর্ডিনেশন কমিটি, লোকসভাভিত্তিক ইউনিট এবং শহরভিত্তিক সমন্বয় কাঠামো গঠন করা হবে।

নতুন কমিটিতে অজিঙ্ক্য শিন্দেকে জাতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং দীপক বালিয়ানকে সাংগঠনিক সহ-দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।

এছাড়া আফরিন নওয়াজকে জাতীয় সম্পাদক, বিজয় রেড্ডি মাল্লাঙ্গিকে মিডিয়া প্রধান, রত্না সিংকে আইনবিষয়ক প্রধান, বৈষ্ণবী গৌরকে গবেষণা ও নীতিমালা প্রধান, রোহান দেশপান্ডেকে প্রযুক্তি প্রধান এবং যোগেশ ইংগালেকে অর্থবিষয়ক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটি উত্তর, দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্ব এবং পশ্চিম-এই পাঁচটি অঞ্চলের জন্য পৃথক নেতৃত্ব কাঠামোও নির্ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে সৌরভ দাস জানান, খুব শিগগিরই সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং শ্রমজীবী মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরতে পারবেন।

তবে তিনি স্পষ্ট করে বলেন, সিজেপি বর্তমানে কোনো ধরনের তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে না। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলে রূপান্তরের প্রসঙ্গে সৌরভ দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে আরেকটি রাজনৈতিক দল গঠনকে কার্যকর সমাধান হিসেবে দেখছেন না তারা। তার মতে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংগঠিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

এদিকে যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খন্ডে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে শিগগিরই সিজেপির একটি প্রতিনিধিদল সেখানে সফর করবে। পরবর্তীতে সংগঠনের শীর্ষ নেতারাও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে যাবেন।

উল্লেখ্য, গত মাসে নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সিজেপির নেতৃত্বে আন্দোলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির দাবি, ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ


মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...

৮ মিনিট আগে


বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি

বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার...

২২ মিনিট আগে


ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড

দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া...

১ ঘন্টা আগে


ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে।এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom