দেশে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।
সভায় জানানো হয়, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও পর্যালোচনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত হয় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে নতুন হিজরি মাসের গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হবে। আর এই মাসের ১২ তারিখ, অর্থাৎ ২৬ আগস্ট বুধবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর
১ দিন আগে
জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু...
৩ দিন আগে
জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনে কিছু বিশেষ আমল করার কথা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া: জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।আগেভাগে মসজিদে যাওয়া: সম্ভব হলে আগে মসজিদে গিয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়া।দরুদ শরিফ পড়া: জুমার দিন
৩ দিন আগে
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
১০ দিন আগে
