দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পরিবর্তন এলো।
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও সরবরাহ কিছুটা বেড়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিএনজি স্টেশন ও সার কারখানায় এখনো চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে এসব খাতে চলমান সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জ্বালানি সংকট মোকাবিলায় চলতি সেপ্টেম্বর মাসে মোট ১০টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক বাজারে একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও সব কটি কার্গো নিশ্চিত করা সম্ভব হয়নি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৯টি কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে।
এসব কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুটি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো থেকে দুটি কার্গো আসছে। এছাড়া স্পট মার্কেট বা খোলাবাজার থেকে আরও পাঁচটি এলএনজি কার্গো কেনা হয়েছে।
গ্যাস সরবরাহ বৃদ্ধিকে শিল্প খাতের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হলেও বিদ্যুৎ, সার ও পরিবহন খাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত সামগ্রিক জ্বালানি সংকট পুরোপুরি নিরসন হয়েছে বলা যাচ্ছে না।
আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা
বাংলাদেশ সময় রোববার সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি সচল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা...
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হতে...
৫ দিন আগে
সোনার দাম কমল, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।আজ সকাল থেকেই নতুন দাম
৬ দিন আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার গ্রাহক
পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত নেওয়ার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন। এর মধ্য দিয়ে ব্যাংকটি থেকে দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকটির কর্মকর্তারা এ তথ্য জানান।দ্বিতীয়...
৬ দিন আগে
