দেড় বছরের যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে আরও ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে এসব ব্যক্তিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রণধীর জয়সওয়াল বলেন, বিদেশে অবৈধভাবে অবস্থানকারী কোনো নাগরিককে নিজ দেশে গ্রহণ করা সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
তিনি জানান, এ বিষয়ে ভারত সরকার পূর্বেও পার্লামেন্টকে অবহিত করেছে যে, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রচলিত নীতি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। নাগরিকত্ব যাচাই, ভ্রমণ নথি প্রস্তুত এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিগত ইস্যু। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও প্রত্যাবাসনের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এদিকে ভারত সরকার বিদেশে অবস্থানরত নাগরিকদের বৈধ উপায়ে ভিসা ও অভিবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
২ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
২ ঘন্টা আগে
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার
৬ ঘন্টা আগে
