সারাদেশ

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত


কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোনে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে কথা বলে তিনি এ সতর্কবার্তা দেন।

ফোনালাপে এমপি হাসনাত স্পষ্ট করে বলেন, কাঁচাবাজারের ইজারা নেওয়া হলে নির্ধারিত এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

তিনি বলেন, “আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, চাঁদা তোলার অভিযোগে অভিযুক্ত শাহ আলম যদি নির্ধারিত এলাকার বাইরে অর্থ আদায়ের চেষ্টা করেন, তাহলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করতে হবে। তিনি বলেন, “দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় যান এমপি হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে অসচ্ছল পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

১ দিন আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১ দিন আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

২ দিন আগে


আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom