আন্তর্জাতিক

দোহায় জরুরি বৈঠক: ফিলিস্তিনি ইস্যুতে আরব ও ইসলামী দেশগুলোর অভিন্ন অবস্থানের প্রত্যাশা

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


দোহায় জরুরি বৈঠক: ফিলিস্তিনি ইস্যুতে আরব ও ইসলামী দেশগুলোর অভিন্ন অবস্থানের প্রত্যাশা

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় আরব ও ইসলামী দেশগুলোর এক জরুরি সম্মেলন শুরু হয়েছে। হামাস নেতাদের ওপর ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার প্রেক্ষাপটে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতার সরকারের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশ নিচ্ছেন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের প্রতি 'দ্বৈত নীতি' পরিত্যাগ করে তাদের 'অপরাধের' জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক। তিনি বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সময় এসেছে ইসরায়েলকে তাদের সব অপরাধের জন্য শাস্তি দেওয়ার।" তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য ইসরায়েলের 'গণহত্যা' সফল হবে না।

 

এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত আছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও সম্মেলনে যোগ দিচ্ছেন বলে তুর্কি গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমান বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে তিনি কাতারে সফর করেছিলেন।

 

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম এই সম্মেলন থেকে 'একটি দৃঢ় ও অভিন্ন আরব-ইসলামী অবস্থান' এবং 'স্পষ্ট ও নির্দিষ্ট পদক্ষেপ' প্রত্যাশা করেছেন। উল্লেখ্য, কাতার এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটির স্বাগতিক দেশ। একই সঙ্গে দেশটি ইসরায়েল-গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, সম্মেলনে 'কাতার রাষ্ট্রে ইসরায়েলি হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব' আলোচিত হবে। এই সম্মেলন থেকে ফিলিস্তিন সমস্যার একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom