ঢাকার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, মুখোমুখি আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে কয়েকজন আইনজীবীকে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) শেখ হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জয় বাংলা ব্রিগেডের একটি জুম বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী, কামরুল ইসলামসহ কয়েকজন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মামলায় রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উপাদান নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। তাদের ভাষ্য, আসামিরা নির্দোষ এবং মিথ্যা মামলায় আটক রয়েছেন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে বিএনপিপন্থি আইনজীবীরা আওয়ামীপন্থি কয়েকজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণ থেকে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যান। পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সময় ছবি ধারণ করতে গেলে সাংবাদিকদের বিরত থাকতে বলেন আইনজীবী নিহার হোসেন ফারুক।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিহার হোসেন ফারুক দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক নয়; বরং ব্যক্তিগত আর্থিক লেনদেনসংক্রান্ত একটি বিষয় ছিল এবং তা আইনজীবী সমিতিতে সমাধান করা হয়েছে।
অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবী গোলাম রাব্বানী বলেন, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। তার দাবি, আসামিদের দেখতে আসা কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এ নিয়ে বিরোধ বাধে। পরে তাদের আইনজীবী সমিতিতে নিয়ে গিয়ে ভবিষ্যতে এ ধরনের স্লোগান বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়।
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...
২ দিন আগে
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া
২ দিন আগে
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স...
৩ দিন আগে
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
৪ দিন আগে
