বিশেষ সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট: ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট: ভোগান্তি চরমে

রাজধানীর প্রবেশমুখ সাদ্দাম মার্কেট থেকে চিটাগাং রোড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই যানজটে হাজারো যাত্রী ও যানবাহন আটকা পড়ে। এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়।

মঙ্গলবার রাত ৮টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোড এবং সাদ্দাম মার্কেট এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার পর থেকে মহাসড়কের দুই দিকে শত শত ট্রাক ও পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, "ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাত ১০টার আগে রাজধানীতে ট্রাক প্রবেশ করতে পারে না। এই বিধিনিষেধের কারণে অসংখ্য ট্রাক মহাসড়কের আশেপাশে অবস্থান নেয়। ট্রাকগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার ফলে মূল সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট তৈরি হয়।"

তিনি আরও জানান, যানজট নিরসন এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছে এবং ডিএমপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 

যাত্রীরা অভিযোগ করেন যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট হওয়া সত্ত্বেও প্রায়শই এমন পরিস্থিতি দেখা যায়। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী বা জরুরি কাজে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। তাদের মতে, এর ফলে শুধু ভোগান্তিই নয়, অনেকের গুরুত্বপূর্ণ কাজও ব্যাহত হচ্ছে।

স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, ট্রাকের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। তাদের বক্তব্য, রাজধানীর প্রবেশমুখগুলোতে ট্রাক পার্কিংয়ের জন্য আলাদা স্থান না থাকায় তারা বাধ্য হয়ে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখেন, যা যানজটের মূল কারণ। তারা বিকল্প পার্কিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

 

ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এখন নিত্যদিনের সমস্যা। ট্রাক প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত বিকল্প পার্কিং ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা না হলে এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে না।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৩ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৮ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২০ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৬ দিন আগে

Dr.Mahfuzul Alom