আইন-আদালত

ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কক্ষে বসে ছবি আঁকাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া, ছাত্রত্ব বাতিল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

অভিযোগটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আমির হামজা রিফাত। সোমবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

অভিযুক্ত আহনাফ আহমেদ রাফি বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল সংসদের ৩ নম্বর কার্যনির্বাহী সদস্য।

রিফাতের অভিযোগ, সোমবার সন্ধ্যার পর নিজের বিছানায় বসে ছবি আঁকার সময় তার রুমমেট আহনাফ আহমেদ রাফি এসে তাকে ছবি আঁকতে নিষেধ করেন। রুম ছবি আঁকার জায়গা নয় বলে জানিয়ে তিনি কাজ বন্ধ করতে বলেন।

ছবি আঁকতে নিষেধ করার কারণ জানতে চাইলে রাফি নিজেকে হল সংসদের সদস্য পরিচয় দিয়ে বলেন, এটি তার আদেশ এবং ছবি আঁকা বন্ধ করতে হবে। একপর্যায়ে তাকে একাধিকবার হল থেকে বের হয়ে যেতে বলা হয় বলেও অভিযোগ করেন রিফাত।

রিফাত আরও অভিযোগ করেন, বেশি বাড়াবাড়ি করলে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

ঘটনার পর বিষয়টি হল সংসদ ও হলের প্রভোস্টকে অবহিত করেছেন বলে জানান রিফাত। সংশ্লিষ্ট হাউস টিউটরের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, কক্ষে ছবি আঁকার বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আহনাফ আহমেদ রাফি। তিনি বলেন, “এ ধরনের কোনো কথা আমি বলিনি।”

বিষয়টি সম্পর্কে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স. ম. আলী রেজা বলেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। হাউস টিউটরকে বিষয়টি দেখতে বলা হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করছেন।

তিনি বলেন, দুই শিক্ষার্থীর সঙ্গেই তার কথা হয়েছে। বিষয়টি মূলত রুমমেটদের মধ্যে ভুল বোঝাবুঝি। চারুকলার শিক্ষার্থীদের কাজের ধরন অন্যদের তুলনায় আলাদা হওয়ায় অনেক সময় সহপাঠীরা তা বুঝতে পারেন না। প্রয়োজনে কক্ষ পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে বলেও জানান তিনি।


সালমান শাহ হত্যা: ডনের জামিন না দেওয়ার দাবি নীলা চৌধুরীর
সালমান শাহ হত্যা: ডনের জামিন না দেওয়ার দাবি নীলা চৌধুরীর

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তারের পর মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। একই সঙ্গে ডনকে কোনোভাবেই জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (১০ আগস্ট) বিকেলে যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ডনকে...

১৯ ঘন্টা আগে


হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের আগাম জামিন
হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের আগাম জামিন

হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।মামলার এজাহার অনুযায়ী, গত...

২২ ঘন্টা আগে


সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতার জামিন নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতার জামিন নামঞ্জুর

ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয় নেতার জামিন আবেদন নাকচ করেছেন আদালত।সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে আসামিদের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।জামিন শুনানিতে...

১ দিন আগে


ভাইরাল ‘১০০ টাকার মিজান ভাত ঘর’ উচ্ছেদ, পুলিশের হেফাজতে মিজান
ভাইরাল ‘১০০ টাকার মিজান ভাত ঘর’ উচ্ছেদ, পুলিশের হেফাজতে মিজান

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় আনলিমিটেড ভাত, মাছ ও মাংস খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানকে (ভাইরাল মিজান) আটক করেছে কাফরুল থানা পুলিশ। রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।স্থানীয সূত্রে জানা যায়, কম খরচে পেটভরে খাবার পরিবেশন করায়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom