স্বাস্থ্য সেবা

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০: একদিনে ভর্তি ৪৯০, পরিস্থিতির অবনতি

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০: একদিনে ভর্তি ৪৯০, পরিস্থিতির অবনতি

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (৩১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত) নতুন করে আরও দুইজন রোগীর মৃত্যু হওয়ায় এই সংখ্যাটি দাঁড়ায়। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩১০ জন পুরুষ এবং ১৮০ জন নারী।

আক্রান্তদের মধ্যে ২৪২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রামে ৬০ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুরে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৫৫৬ জন রোগী শনাক্তের সংবাদ জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯১৭ জন, এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ২৭ হাজার ৯১৫ জন রোগী।

 

বিগত বছরগুলোর তুলনামূলক চিত্র

  • ২০২৩ সাল:
    • মোট আক্রান্ত: ৩,২১,১৭৯ জন
    • মোট মৃত্যু: ১,৭০৫ জন (দেশের ইতিহাসে সর্বোচ্চ)
  • ২০২৪ সাল:
    • মোট আক্রান্ত: ১,০১,২১৪ জন
    • মোট মৃত্যু: ৫৭৫ জন
  • ২০২২ সাল:
    • মোট আক্রান্ত: ৬২,৩৮২ জন
    • মোট মৃত্যু: ২৮১ জন
  • ২০২১ সাল:
    • মোট আক্রান্ত: ২৮,৪২৯ জন
    • মোট মৃত্যু: ১০৫ জন
  • ২০২০ সাল:
    • করোনা মহামারির কারণে ডেঙ্গু সংক্রমণ তুলনামূলকভাবে কম ছিল।

দেশের ইতিহাসে ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল। ওই বছর আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন। এর আগে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন আক্রান্তের বিপরীতে মারা যান ২৮১ জন। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গু সংক্রমণ কম দেখা গেলেও, ২০২১ সালে সারা দেশে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছিল ১০৫ জনের।


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন,

২২ দিন আগে


নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের

নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....

২৭ দিন আগে


খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে

১ মাস আগে


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন

১ মাস আগে

Dr.Mahfuzul Alom