স্বাস্থ্য সেবা

ডেঙ্গু সংক্রমণ ৫০ হাজার ছাড়াল, বাড়ছে মৃত্যু

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ডেঙ্গু সংক্রমণ ৫০ হাজার ছাড়াল, বাড়ছে মৃত্যু

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৫। এই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৫০ হাজার ৬৮৯ জন

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও সংক্রমণ রেকর্ড করা হয়। সেই সময় জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন যে অক্টোবর বা নভেম্বরে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। এই মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রবিবার দেশে একদিনে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বরও ২৪ ঘণ্টায় নয়জন মারা গিয়েছিলেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে যে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে, তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতালে। অন্য একজনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৯৫ জন পুরুষ এবং ২৮৭ জন নারী

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ জন ডেঙ্গু রোগী ঢাকার দুই সিটির হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে বরিশাল বিভাগে, যেখানে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭৪ জন। এর মধ্যে বরগুনার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৫৩ জন।

২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের শুরুতে রোগটি মূলত রাজধানীকেন্দ্রিক ছিল। তবে সময়ের সাথে সাথে এটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ব্যাপক হারে বিস্তৃত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪৯ জন, আর ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৪০


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৩ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৩ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৭ দিন আগে


কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী

‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া...

১৭ দিন আগে

Dr.Mahfuzul Alom