ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৩৭৪ জন
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে শনিবার (৪ অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে (২০২৫ সাল) এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০৩ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতির পূর্ববর্তী পরিসংখ্যানও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে:
- ২০২৪ সাল: পঞ্জিকা বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর মোট সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
- ২০২৩ সাল: ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এ বছর ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন,
২২ দিন আগে
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....
২৭ দিন আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে
১ মাস আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন
১ মাস আগে
