আন্তর্জাতিক

ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ কোড’

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ কোড’

ছবি: সংগৃহীত


সফটওয়্যার উন্নয়নকে আরও দ্রুত ও কার্যকর করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট ‘মিউজ কোড’ উন্মোচন করেছে মেটা। বড় সফটওয়্যার প্রকল্পে কোড লেখা, পরিবর্তনের পরিকল্পনা, ফলাফল যাচাই এবং একই সঙ্গে একাধিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে প্রাথমিকভাবে বেটা সংস্করণে প্রকাশ করা হয়েছে টুলটি।


সফটওয়্যার ডেভেলপারদের কাজ সহজ করতে নতুন এআই এজেন্ট ‘মিউজ কোড’ চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বড় আকারের সফটওয়্যার প্রকল্পে দ্রুত ও নির্ভুলভাবে কোড উন্নয়নের লক্ষ্যেই টুলটি তৈরি করা হয়েছে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, বৃহৎ কোডভান্ডারে সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করতে মিউজ কোড তৈরি করা হয়েছে। এটি প্রয়োজন অনুযায়ী কোড পরিবর্তনের পরিকল্পনা করতে, নতুন কোড লিখতে এবং পরিবর্তনের পর সেটি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা যাচাই করতে পারে।

মিউজ কোডের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে মেটার আগেই উন্মুক্ত করা মিউজ স্পার্ক (Muse Spark) এআই মডেল। বড় প্রকল্পে একই সময়ে একাধিক এআই এজেন্ট সমান্তরালভাবে কাজ করতে পারায় প্রকল্পের বিভিন্ন অংশে পরিবর্তন আনার সময় সংঘর্ষ বা কোডের দ্বন্দ্বের ঝুঁকি কমে যায়।

জাকারবার্গ আরও জানান, ব্যবহারকারীর মূল কোডে সরাসরি পরিবর্তন না এনে আলাদা একটি পরীক্ষামূলক পরিবেশে কাজ করে মিউজ কোড। ফলে কোডের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। পরীক্ষামূলক ব্যবহারে টুলটি একই সঙ্গে একটি গেমের ছয়টি নতুন ফিচার সফলভাবে তৈরি করতে সক্ষম হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, মাত্র একটি কমান্ড ব্যবহার করেই মিউজ কোড ইনস্টল করা যায়। বড় সফটওয়্যার প্রকল্পে কর্মরত ডেভেলপারদের সময় সাশ্রয়, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জটিল উন্নয়ন প্রক্রিয়া সহজ করাই এর মূল উদ্দেশ্য।

এআইভিত্তিক সফটওয়্যার উন্নয়ন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই নতুন টুল উন্মুক্ত করেছে মেটা। বর্তমানে এ খাতে ওপেনএআইয়ের Codex এবং অ্যানথ্রপিকের Claude Code-এর সঙ্গে প্রতিযোগিতা করছে প্রতিষ্ঠানটি।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার উন্নয়ন কাজে মিউজ কোড একটি কার্যকর বিকল্প হতে পারে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক খরচে উন্নত সুবিধা দেওয়ার লক্ষ্যেও টুলটি তৈরি করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে মেটা। সম্প্রতি গ্রাহকসেবা ও সহায়তার জন্য এআই এজেন্ট চালুর পর এবার সফটওয়্যার ডেভেলপারদের জন্য বিশেষায়িত এই এআই টুল উন্মোচন করল প্রতিষ্ঠানটি।


স্পেসএক্সের নিয়ন্ত্রণহীন রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে, নতুন গর্ত তৈরি
স্পেসএক্সের নিয়ন্ত্রণহীন রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে, নতুন গর্ত তৈরি

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি নিয়ন্ত্রণহীন রকেটের বিশাল অংশ বুধবার (৫ আগস্ট) তীব্র গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। ঘটনাটি পর্যবেক্ষণ করেছে নাসাসহ বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, এ সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি না করলেও চাঁদের ভূতত্ত্ব নিয়ে গবেষণায় এটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী,...

১৯ ঘন্টা আগে


ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি
ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি

 ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আকস্মিক এ ভূকম্পনে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক

২১ ঘন্টা আগে


মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে ৩ দিনের আলটিমেটাম, জাকারবার্গের কাছে ক্ষমা দাবি
মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে ৩ দিনের আলটিমেটাম, জাকারবার্গের কাছে ক্ষমা দাবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের পাশাপাশি মার্ক...

১ দিন আগে


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom