ডোমারে জামায়াতের এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
জেলা প্রতিনিধি: সোহেল রানা
নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নীলফামারী-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে চিলাহাটি ফাজিল মাদ্রাসা থেকে শোডাউনটি শুরু হয়ে বিওপি বাজার, মুক্তির হাট, গসাইগঞ্জ বাজার, বৌবাজার ও কাঁঠালতলী ঘুরে শেষ হয়।
শোডাউন শেষে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বলেন,
"আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের। আমরা জনগণের খেদমতের সুযোগ পেলে এ আসনের দুই উপজেলাকে দুর্নীতি মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে এ দুই উপজেলাকে সাজাতে চাই। এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
এসময় অত্র ইউনিয়নের আমীর মাওলানা খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য
কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শাহ নেওয়াজের নাম রয়েছে বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা...
৩ দিন আগে
