রাজনীতি

ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়, যমুনায় নতুন জোয়ার মন্তব্য গোলাম মাওলা রনির

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়, যমুনায় নতুন জোয়ার মন্তব্য গোলাম মাওলা রনির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস বিজয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি একটি ভিডিও বার্তায় তার মতামত ব্যক্ত করেছেন। 

তিনি মনে করেন, এই ফলাফল বাংলাদেশের রাজনীতির সামগ্রিক হিসাব-নিকাশকে এলোমেলো করে দিয়েছে। তার মতে, এ নির্বাচনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন 'যমুনা'-তে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।

রনি প্রশ্ন তোলেন, শিবির কীভাবে এত ভোট পেল এবং ছাত্রলীগ তাদের ভোট দিয়েছে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই ফলাফল আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা এবং বিএনপি'র জন্য ৫০টি আসন পাওয়া কঠিন হয়ে যাবে কিনা, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।

তিনি বলেন, "যমুনায় দীর্ঘদিন ধরে ভাটার টান চলছিল। যমুনার আকর্ষণ কমে যাচ্ছিল। সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মধ্যে হতাশা এবং দোদুল্যমানতা দেখা যাচ্ছিল। ডাকসু নির্বাচনের পরে সেখানে নতুন প্রাণ সঞ্চার হয়েছে, জোয়ার এসেছে।"

রনি আরও দাবি করেন যে, শেখ হাসিনার পতনের জন্য ড. ইউনূস, জামায়াত ও এনসিপি (নাগরিক প্ল্যাটফর্ম) দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে চেষ্টা ও তদবির চালিয়ে আসছিল। তাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। তিনি মনে করেন, এই পরিবর্তনের পেছনে একটি পূর্বপরিকল্পনা ছিল, যেখানে মার্কিন ডিপস্টেটের সঙ্গেও ড. ইউনূস, জামায়াত এবং এনসিপির সংযোগ ছিল। তিনি বলেন, এখানে হঠাৎ করে বদিউল আলম মজুমদার বা আলী রীয়াজ আসেননি, তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল।

সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নানা কারণে জনমত ড. ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। রনি বলেন, বিএনপি অতি আত্মবিশ্বাসী ছিল যে তারা এই নির্বাচনে জয়ী হবে এবং শিবির জিততে পারবে না। কিন্তু ফলাফল উল্টো হয়েছে, যেখানে শিবির বিজয়ী হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলছে এবং তিনি মনে করেন না যে সেখানে বিএনপি ভালো ফল করবে।

রনি দাবি করেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে যে 'ট্রেন' বা ইমেজ তৈরি হয়েছে, জামায়াত তা কাজে লাগানোর চেষ্টা করবে। এই ভূমিধস বিজয়ের ফলে জামায়াত, ড. ইউনূস ও এনসিপির মধ্যে যে পুরনো ঐক্য ছিল, তাতে আবার নতুন গতি এসেছে।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom