‘দায়িত্ব, সম্মান আর নিপীড়ন একই সূত্রে গাঁথা’-ডাকসু নেতাদের উদ্দেশ্যে জামায়াত নেতা মাসুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
‘নিপীড়ন অতিক্রমেই সম্মান’
হামলায় আহত ডাকসু নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ-দের উদ্দেশে তিনি লেখেন, ইতিহাসের ধারাবাহিকতায় নিপীড়নের মধ্য দিয়েই দায়িত্ব ও সম্মান প্রতিষ্ঠিত হয়।
তার ভাষায়, “নিপীড়ন অতিক্রম করে এগিয়ে যেতে পারলে দায়িত্ব ও সম্মান ফিরে আসে আরও শক্তিশালী হয়ে।”
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, দেশে রাজনৈতিক সৌজন্যতাকে দুর্বলতা হিসেবে দেখা হয় এবং এর ফলেই বারবার আন্দোলন-সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়।
তিনি ইঙ্গিত দেন, অতীতের মতো আবারও বড় ধরনের গণআন্দোলনের সম্ভাবনা তৈরি হতে পারে।
ব্যক্তিগত অনুভূতি
পোস্টে তিনি আরও বলেন, ক্যাম্পাস রাজনীতির ঘটনাগুলো তাকে ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে এবং আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার চিন্তাও তার মধ্যে এসেছে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২৭ মিনিট আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৫ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘন্টা আগে
