দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা : মাওলানা মওদুদ আহমেদ জামাল
লেখক: মাওলানা মওদুদ আহমেদ জামাল
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান যাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখে। আরবী শব্দ যাকাত এর আভিধানিক অর্থ পবিত্রতা, বৃদ্ধি ও প্রশংসা। যাকাত প্রদানের মাধ্যমে যেমন সম্পদ ও অন্তর পবিত্র হয়, তেমনি এতে বরকত আসে ও সম্পদ বৃদ্ধি পায়।
যাকাতের পারিভাষিক অর্থ:
ইসলামী শরীয়তে যাকাত হলো এমন একটি বাধ্যতামূলক দান, যা নির্দিষ্ট পরিমাণ (নিসাব) সম্পদের মালিক হলে এবং সেই সম্পদ এক বছর পূর্ণ হলে প্রদান করতে হয়। এটি কোনো দয়া বা দান নয়; বরং দরিদ্র ও অভাবীদের প্রাপ্য অধিকার। মহান আল্লাহ তায়ালা বলেন, “আর তাদের সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক” (সূরা যারিয়াত: আয়াত-১৯)।
দারিদ্র্য বিমোচনে যাকাতের প্রভাব:
যাকাত মূলত ধনী থেকে দরিদ্রের মাঝে সম্পদ হস্তান্তরের একটি শরীয়তসম্মত ব্যবস্থা, যা সমাজে ধনী-গরিবের বৈষম্য হ্রাস করে। এর মাধ্যমে গড়ে ওঠে অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
১. অসহায় মানুষের আর্থিক নিরাপত্তা: যাকাত দরিদ্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করে।
২. সম্পদের বৃদ্ধি ও বরকত: মহান আল্লাহ বলেন, “তোমরা যে যাকাত প্রদান কর আল্লাহর সন্তুষ্টির জন্য, তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত” (সূরা আর-রুম: আয়াত-৩৯)।
৩. কর্মসংস্থান সৃষ্টি: যাকাতের অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, গবাদি পশু পালনসহ নানা উপার্জনমুখী উদ্যোগে সহায়তা করা সম্ভব, যা কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূর করে।
৪. অকল্যাণ দূরীকরণ: হাদিসে এসেছে, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে, আল্লাহ তার সম্পদকে অকল্যাণ থেকে রক্ষা করেন। (মাজমাউয যাওয়াইদ, ৩/৬)
৫. অর্থনৈতিক স্থিতিশীলতা: যাকাত প্রদানের মাধ্যমে সম্পদে বরকত আসে, যা সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করে।
বাধ্যতামূলক বিধান:
যাকাত কোনো স্বেচ্ছাসেবামূলক দান নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা এক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রত্যেক মুসলিমের জন্য যাকাত প্রদান করা অপরিহার্য। হাদিসে মহানবী (সা.) বলেছেন, “হে আদম সন্তান, আমার পথে খরচ করো, আমি তোমার জন্য খরচ করব” (বুখারী: হাদিস নং ৫৩৫২)।
যাকাত কেবল ইবাদতই নয়, এটি সমাজে ন্যায়ভিত্তিক সম্পদ বণ্টনের মাধ্যমে দারিদ্র্য দূর করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। তাই সমাজের প্রতিটি সামর্থ্যবান মুসলিমকে নিয়মিত যাকাত আদায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
দেশে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায়...
১২ ঘন্টা আগে
ঈদে মিলাদুন্নবীর সম্ভাব্য তারিখ আজ নির্ধারণ, বসছে চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সভায় দেশের আকাশে রবিউল
১ দিন আগে
বিদআতমুক্ত সুন্নাহভিত্তিক সমাজ গঠনে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিকনির্দেশনা প্রদান করে। বিশ্বজুড়ে ইসলাম সম্পর্কে মানুষের আগ্রহ ও কৌতূহল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু অমুসলিম গবেষক, বিজ্ঞানী ও চিন্তাবিদ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। অথচ মুসলিম সমাজের একটি অংশ কোরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা থেকে...
৬ দিন আগে
যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে
ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো উপার্জনের ক্ষেত্রেও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলমানের জন্য হালাল উপার্জন করা যেমন ইবাদত, তেমনি হারাম উপার্জন থেকে দূরে থাকাও ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু পেশা ও উপার্জনের পথকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে অন্যায়, জুলুম, প্রতারণা বা সমাজে অশান্তি...
১১ দিন আগে
