চুক্তি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘন করলে ইরান তার উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাঘেই।
মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমঝোতা চুক্তির কোনো লঙ্ঘন হলে ইরান নীরব থাকবে না এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে।
ইসমাইলি বাঘেই বলেন, “কেউ কোনো পদক্ষেপ নিলে আমরা তার জবাব না দিয়ে থাকব না। আমাদের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই দেখিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলা হলে তাৎক্ষণিকভাবে তার জবাব দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, তাহলে তা সমঝোতা স্মারকের প্রথম ধারার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের লঙ্ঘন যদি বারবার ঘটে এবং অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে এর পরিণতির মুখোমুখি হতে হবে।”
এদিকে কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অবস্থান করলেও সেখানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠক হওয়ার কথা নয় বলে জানিয়েছে তেহরান।
ইরানের দাবি, কাতারে অবস্থানরত তাদের প্রতিনিধিদল মূলত দেশটির জব্দকৃত অর্থ অবমুক্তির বিষয়টি নিয়ে কাতার সরকারের সঙ্গে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো রাজনৈতিক বা শান্তি আলোচনা বর্তমানে তাদের কর্মসূচিতে নেই।
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সম্মত হয়। ওই সমঝোতার আওতায় উভয় দেশ যুদ্ধ বন্ধ রাখা এবং আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানোর চেষ্টা চালানোর বিষয়ে একমত হয়।
তবে চুক্তি কার্যকর হওয়ার পরও দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ফলে ৬০ দিনের এই সময়সীমার মধ্যে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও অনিশ্চয়তা রয়েছে।
শিক্ষার্থীদের দাবি না মানলে পরিস্থিতি ‘বাংলাদেশ-নেপালের মতো’ হতে পারে
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানিয়ে লাদাখের পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক সতর্ক করে বলেছেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে পরিস্থিতি বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক আন্দোলনের মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে।মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি...
৩ ঘন্টা আগে
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং স্থানীয়দের ঐতিহ্যগত ভূমি ব্যবহারে বাধা দিচ্ছে—এমন অভিযোগ তুলেছে সীমান্তবর্তী এলাকার একটি আদিবাসী সংগঠন। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,...
৬ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী নয় ইরান, ইসলামাবাদ চুক্তি বাস্তবায়নেই অগ্রাধিকার
আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সংলাপে বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার হলো ইসলামাবাদ সমঝোতা চুক্তির বাস্তবায়ন এবং চুক্তিতে উল্লেখিত অর্থনৈতিক ও আর্থিক সুবিধাগুলো নিশ্চিত করা।সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই।তিনি...
১০ ঘন্টা আগে
যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় দেওয়া ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত ট্রাম্পের আপিল শুনানির আবেদন গ্রহণ না করায় ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায় কার্যকর থাকছে।সোমবার সুপ্রিম কোর্ট কোনো ব্যাখ্যা ছাড়াই ট্রাম্পের আবেদন খারিজ...
১ দিন আগে
