সারাদেশ

চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় অবস্থিত ওমরগণি এমইএস কলেজে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবকের একটি দল ব্যানার নিয়ে মূল সড়কে উঠে আসে। তাদের সামনে চারজন মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দেওয়ার পর দলটি দ্রুত সেখান থেকে সরে যায়। পরে তারা কোন দিকে চলে যায়, তা ভিডিও থেকে জানা যায়নি।

ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না’, ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বঙ্গবন্ধু’-এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

খোঁজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিজানুল ইসলাম আসপিন নামের এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে মিছিলটি হয়েছে বলেও এসব সূত্রে দাবি করা হয়েছে। এতে অংশ নেওয়া কিশোর-যুবকদের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনা হয় বলে জানা গেছে।

তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি ছড়ানোর পর আমরা আশপাশের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

পুলিশ জানিয়েছে, মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

২ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৪ দিন আগে


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২৬ দিন আগে

Dr.Mahfuzul Alom