চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাফসান মোহাম্মদের মৃত্যু হয়।
মৃত রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রাফসান।
রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। পরে গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
পরে গুরুতর অবস্থায় রাফসানকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
আসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, “গতকাল দুপুর ১২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করালাম। আজ দুপুর ২টার সময় রাফসান মারা গেল। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে। এত অল্প সময়ে এত টাকা বিল করা অতিরিক্ত।”
রাফসানের স্বজনদের অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় বেসরকারি হাসপাতালে ব্যয়ের চাপ অনেক বেশি হওয়ায় তারা আর্থিকভাবে বিপাকে পড়েছেন। তবে হাসপাতালের বিলের খাতগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৪ দিন আগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২৬ দিন আগে
