সারাদেশ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত


পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।


জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

অভ্যর্থনা অনুষ্ঠানে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে চীনা যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে অভ্যর্থনা জানায়।

সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত মতবিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।


তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান
তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নির্ভর করবে।শুক্রবার

১ ঘন্টা আগে


এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান
এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে—এমন অভিযোগের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।অভিযান চলাকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও

২১ ঘন্টা আগে


সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে

২৩ ঘন্টা আগে


ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom