চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিপাইনের সঙ্গে চীনের সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যস্ততা ওয়াশিংটনের এশিয়া নীতির ওপরও প্রভাব ফেলছে।
বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইনের পুরোনো যুদ্ধজাহাজ সিয়েরা মাদ্রে ঘিরে চীনা কোস্ট গার্ডের সঙ্গে সংঘর্ষে এক ফিলিপিনো সেনা আহত হন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ফিলিপাইনের দাবির পক্ষে গেলেও চীন তা প্রত্যাখ্যান করে আসছে।
ফিলিপাইনের পাশে যুক্তরাষ্ট্রের অবস্থান থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক শক্তি ও সম্পদের একটি বড় অংশ ব্যস্ত রয়েছে। এর ফলে এশিয়ায় চীনকে মোকাবিলায় ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। একই সময়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি এবং চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবকে দুর্বল করতে পারে। জাপান ও ইন্দোনেশিয়ায় কয়েকটি মার্কিন কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি এশীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং মার্কিন বাহিনীর সঙ্গে সামরিক সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রেও ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ বাড়ছে। ট্রাম্পের বাণিজ্যনীতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করেছে। বিপরীতে, চীন এ অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হওয়ায় দেশগুলো বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছে না। ফলে তারা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং সম্ভাব্য ‘জি-টু’ ধরনের সম্পর্ক নিয়েও এশিয়ার মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং জাপানও ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ যখন উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীভূত, তখন চীন এশিয়ায় নিজের সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়িয়ে চলেছে। ফলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা, নেতৃত্ব এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন
সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নতুন কাঠামোয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ইরানের এক কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের সংঘাতগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ
১৮ মিনিট আগে
যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো
যুদ্ধের ভয়াবহতায় গাজার বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ছোট পরিসরের কৃষি উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জমি ও উৎপাদন উপকরণ হারানো অনেক কৃষক এখন ভাড়া করা জমি ও গ্রিনহাউসে সবজি চাষ করে জীবিকা পুনর্গঠনের চেষ্টা করছেন।গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের
১ ঘন্টা আগে
হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের...
২ ঘন্টা আগে
১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৩৪১টি পরাঘাতের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ানতার শহর থেকে...
৩ ঘন্টা আগে
