ছয় মাসেই লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংসদকে পাশ কাটিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের বক্তব্য নিয়ে অভিযোগ
রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। একই সঙ্গে দলটিকে এসব বক্তব্যের আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের সামনে যেসব শব্দ উচ্চারণ করা যায় না, সেসব শব্দও প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। এগুলো স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে প্রচার করছে এবং এর মাধ্যমে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।
জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন
জ্বালানি সংকট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করে যাচ্ছে। কিন্তু সংকট নিরসনে তাদের পক্ষ থেকে গঠনমূলক কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে বিরোধীরা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলো জনগণের সামনে তুলে না ধরে সেগুলো আড়াল করার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
‘রাজপথের আন্দোলন জনগণ ভালোভাবে দেখছে না’
সরকার ব্যর্থ হয়েছে-এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এ ভূমিকা ভালোভাবে দেখছে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার পরিবর্তে রাজপথে কর্মসূচি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডকে আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যারা
সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং, ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের...
৩ ঘন্টা আগে
বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য...
৪ ঘন্টা আগে
ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী
নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক...
৪ ঘন্টা আগে
আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো প্রায় চার দশক পর একজন বাংলাদেশি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা...
৬ ঘন্টা আগে
