অপরাধ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের পর বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌন বিষয়ক আলোচনার চেষ্টা সংক্রান্ত একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজ প্রশাসন তাকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও অব্যাহতির অফিস আদেশসহ সংশ্লিষ্ট নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মুসলিম সরদার গণমাধ্যমকে জানান, তার মা ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি রয়েছেন এবং তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অভিযোগ ও কলেজ প্রশাসনের অব্যাহতির আদেশ সম্পর্কে তিনি অবগত নন বলেও জানান। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।


ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার...

২ দিন আগে


ভাঙ্গুড়ায় শিবির নেতাকে  হুমকি দেয়ায় থানায় জিডি।
ভাঙ্গুড়ায় শিবির নেতাকে হুমকি দেয়ায় থানায় জিডি।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় সাধারণ অভিযোগ করেছেন রাসেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে

৩ দিন আগে


চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১
চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে...

৫ দিন আগে


প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom