রাজনীতি

ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ। 

তিনি বলেন, তার প্যানেল পূর্ণাঙ্গ বিজয় অর্জন করবে বলে তিনি আশাবাদী।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট প্রদান শেষে মায়েদ গণমাধ্যমকে জানান, প্রচারণার সময় ভোটারদের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, তা ভোটের বাক্সে প্রতিফলিত হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, 'ছাত্রদল মনোনীত আবিদ-হামিম-মায়েদ প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী।'

ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে মায়েদ জানান, কেন্দ্রে প্রবেশ ও ভোট দিয়ে বের হতে তার প্রায় ২০ মিনিট সময় লেগেছে। তিনি আরও বলেন, ভোটকক্ষে ২০টির বেশি বুথ ছিল এবং বুথের সামনে তাকে ১০-১২ মিনিট অপেক্ষা করতে হয়েছে। সব প্রার্থীকে চেনেন বলে নিজের ভোট দিতে তার ৩-৪ মিনিট সময় লেগেছে।

'লাইন জ্যামিং' প্রসঙ্গে মায়েদ বলেন, এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি স্বেচ্ছাসেবক ও এজেন্টদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের তৎপরতার কারণে কোনো প্রার্থীর পক্ষে লাইন জ্যামিং করা সম্ভব নয়।

ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণ প্রসঙ্গে মায়েদ বলেন, তিনি একাধিক প্যানেলকে তাদের তালিকা বিতরণ করতে দেখেছেন। তিনি এটিকে প্রার্থীদের নিজেদের ব্যালট নম্বর মনে করিয়ে দেওয়ার শেষ চেষ্টা বলে উল্লেখ করেন এবং নির্দিষ্ট কোনো প্যানেলকে দোষারোপ করতে রাজি হননি।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom