আন্তর্জাতিক

চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত


চার বছর ধরে কার্যকর থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদি আরব হুথি-নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে মাঝ আকাশেই ধ্বংস করেছে। জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য জানান।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ২০২২ সালের মার্চে দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সৌদি ভূখণ্ডে হুথিদের প্রথম হামলার দাবি।

এর আগে হুথিরা অভিযোগ করে, সৌদি আরব তাদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে, যা দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে কার্যত শেষ করে দিয়েছে। এ ঘটনাকে তারা “নগ্ন আগ্রাসন” উল্লেখ করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় এবং সানা বিমানবন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আকাশসীমায় বিমান চলাচল নিয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করে।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সানা বিমানবন্দরের রানওয়েতে হামলার দায় স্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবি, একটি ইরানি বিমানকে সানায় অবতরণ থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে এবং এ ধরনের ঘটনার দায় ইরানের।

পরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, সংশ্লিষ্ট ইরানি বিমানটি শেষ পর্যন্ত হুথি-নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে ইয়েমেন সরকারের এক মন্ত্রী অভিযোগ করেছেন, নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি বিমান আটকে রেখেছে। তবে মধ্যপ্রাচ্যে রেড ক্রসের মুখপাত্র হাশেম ওসেইরান রয়টার্সকে জানিয়েছেন, সংস্থাটির বিমান, কর্মী ও কর্মকর্তারা সবাই নিরাপদে আছেন।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কারণে দেশটিতে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনা লোহিত সাগর অঞ্চল এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি রুটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: রয়টার্স


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৪ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৪ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom