অপরাধ

চাঁদাবাজির প্রতিবাদে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


চাঁদাবাজির প্রতিবাদে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে।

ব্যবসায়ীদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা এই হামলা চালিয়েছেন। তাঁদের দাবি, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আবদুর রহমান ও তাঁর সহযোগীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। এই চাঁদাবাজির প্রতিবাদেই ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা সোয়া ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ একদল বহিরাগত ব্যক্তি এসে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন।

পরবর্তীতে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে অবস্থান নিলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার জেরে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে।

বেলা ১টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজার সুপারমার্কেট, কিচেন মার্কেট এবং এক ও দুই নম্বর সুপারমার্কেটের ব্যবসায়ীরা আবদুর রহমান ও তাঁর সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। দোকানভিত্তিক মাসিক ও দৈনিক হারে চাঁদা আদায় করা হচ্ছে। এমনকি বরফ বিক্রেতাদের কাছ থেকেও অর্থ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, চাঁদাবাজির অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গতকাল তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। বেলায়েত হোসেন বলেন, “চাঁদাবাজির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। কর্মসূচির বিষয়টি আগেই থানা-পুলিশকে জানানো হয়েছিল। এরপরও বহিরাগতরা এসে হামলা চালায়। এতে অনেক ব্যবসায়ী আহত হয়েছেন।”

তিনি দাবি করেন, আবদুর রহমান তেজগাঁও থানা যুবদলের সাবেক সদস্যসচিব ছিলেন। চাঁদাবাজির অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি এখনও দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। এতে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। দ্রুত কারওয়ান বাজারকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কমিটি সংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ এসে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে আবদুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ীদের একাধিক গ্রুপ রয়েছে। মানববন্ধনের সময় এক পক্ষের কর্মসূচির বিপরীতে অন্য পক্ষ অবস্থান নেওয়ায় বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানববন্ধন কর্মসূচি শেষ হয়েছে। আহতদের থানায় এসে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

৩ ঘন্টা আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

২ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom