রাজনীতি

চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


চাঁদাবাজি প্রতিরোধে ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বহুল প্রতীক্ষিত chandabaaj.com ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দেশের যেকোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে রিপোর্ট করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথ সহজ হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে ওয়েবসাইটে আটটি অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৩ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৬ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৮ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom