আইন-আদালত

চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়ে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ফেস দ্যা পিপলের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যে মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে যান। সেখানে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে অর্থ দাবি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়।

মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন ফেস দ্যা পিপল-এ প্রকাশিত একটি প্রতিবেদন মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাইফুর সাগর ও মোহাম্মদ ইউসুফের কোনো বক্তব্য আদালতের নথিতে উল্লেখ করা হয়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।


ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...

২ দিন আগে


যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া

২ দিন আগে


বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স...

৩ দিন আগে


শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom