ক্যাম্পাস

চাকসু নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের পাশে পিসিসিপি

বান্দরবান জেলা প্রতিনিধি : রমজান আলী

১২ মাস আগে


চাকসু নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের পাশে পিসিসিপি

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আজ বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সভায় পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের অধিকার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েশ এবং সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল, সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, চাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তাঁরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যের উপর জোর দেন।

শিক্ষার্থীরা সভায় পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থা, সাংস্কৃতিক পরিচয় সুরক্ষা এবং সকল প্রকার বৈষম্য নিরসনের মাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। তাঁরা প্রত্যাশা করেন যে, আসন্ন চাকসু নির্বাচন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং তাদের কণ্ঠস্বরকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

পিসিসিপি নেতৃবৃন্দ চাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

২ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৩ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৫ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom