বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি
আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি
যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের এর বিরুদ্ধে প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্তদয়ের বিরুদ্ধে প্রাণ মাসের হুমকির অভিযোগে কাজী মিথুনের আপন ভাই কাজী মইনুল ইসলাম রুবেল একটি জিডি করেছে।
রবিবার (১৭মে) পৃথক পৃথক সময়ে অভিযোগ ও জিডি করা হয়। কাজী মিথুনের আপন ভাইয়ের কৃত জিডি নং ১৩৬৯। গত ১২/০৫/২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল পাঁচটার সময় মইনুল ইসলাম রুবেল ও তার পরিবারের সকলকে অভিযুক্তদ্বয় কর্তৃক প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ হুমকির বিষয়ে একাধীক সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত কাজী মিথুন কাজী আব্দুল আলিম এর ছেলে। অভিযোগে শেখ শিহাব উদ্দিন উল্লেখ করেছেন তারা স্বামী-স্ত্রী দুজন মিলেই দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে। তারা বাসা-বাড়ির ভিতরে খোলামেলাভাবে বহিরাগতদের নিকট মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এসকল বহিরাগত ব্যক্তিরা আমার বাড়ির উপর দিয়ে অহরহ চলাফেরা করে।
বাদী চাকরির সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, বাড়িতে মা স্ত্রী এবং সন্তান রা সবসময় আতঙ্কে থাকে। শান্তিপূর্ণভাবে অনেকবার বিবাদীদেরকে নিষেধ করলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরপর তাকে বারবার নিষেধ করা হলে গত ১৬মে শনিবার বখাটে যুবককে বলা হয় আমাকে হত্যা করার জন্য। বিনিময় তাকে ২০০ পিস ইয়াবা দেওয়া হবে। জীবন সংকটে আতঙ্কিত বাদী শিহাব উদ্দিন নিজের নিরাপত্তা চেয়ে এবং মাদক বিক্রেতা কাজী মিথুন ও তার স্ত্রীকে

গ্রেফতারপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনানুপ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন
প্রায় ৭ হাজার কোটি টাকা খেলাপির শঙ্কা, চিনিকলের ঋণে চাপে সোনালী ব্যাংক
লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর ঋণ আদায় না হওয়ায় বড় ধরনের আর্থিক চাপে পড়েছে সোনালী ব্যাংক। সরকারি গ্যারান্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) ও এর অধীন চিনিকলগুলোর প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।পরিস্থিতি সামাল দিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।...
৬ ঘন্টা আগে
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. মোশাররফ হোসেন পনি।রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।তিনি বলেন, র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, রনজিনা পারভীন হত্যা মামলার
১ দিন আগে
মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্যমসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির...
৩ দিন আগে
দুই তরুণের মাঝে নিথর তরুণী, বাইকের নম্বর ঘিরে নতুন রহস্য
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মাঝরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আলোচিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন তথ্য যাচাই করতে গিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনে দেওয়া দুটি মোবাইল নম্বরের একটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে, অন্যটি দীর্ঘদিন ধরে বন্ধ।মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪। নম্বর প্লেটের তথ্য...
৪ দিন আগে
