অপরাধ

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. মোশাররফ হোসেন পনি।

রোববার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, রনজিনা পারভীন হত্যা মামলার সন্দেহভাজন ছিনতাইকারীরা তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোশাররফ হোসেন পনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।


ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর
ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর

সাইদনগরের মিজান ওরফে ‘সন্ত্রাসী মিজান’-এর বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ১০টি মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে যোগসাজশে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে রেজাউলের ভাই ও

১ দিন আগে


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জন যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিনেই প্রাণ হারান।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর...

৩ দিন আগে


চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।
চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মো. রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৪১)।মাদকদ্রব্য

৩ দিন আগে


নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom