শিক্ষা

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আবু বকর, যশোর প্রতিনিধি

৭ মাস আগে


বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ঐতিহ্যবাহী জয়ান্তা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 


মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শাহ আলম এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু করেন। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের কে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।


বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রাক্তন সভাপতি আলী হাফেজ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন, ৬ নং ওয়ার্ড সদস্য মাকিবুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মারুফ হোসেন, বসুন্ধরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ, জামাত নেতা মোঃ নুরুন্নবী, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।


শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর
শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরকালীন সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।মঙ্গলবার...

১ দিন আগে


‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা
‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে এ সিদ্ধান্তকে ‘গুজব’ হিসেবে অভিহিত করায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।মঙ্গলবার (১১...

১ দিন আগে


আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি কার্যকর হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি

১ দিন আগে


শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom