বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করার পর তাকে ছাত্রদলের এক নেতার হাত থেকে ছাড়িয়ে নেওয়া কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঝটিকা মিছিলের সময় এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের এক নেতা আটক করে রেখেছেন। এ সময় কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তি সেখানে গিয়ে ওই ছাত্রলীগ কর্মীকে তার হাত থেকে ছাড়িয়ে নেন। ভিডিওতে ওই ব্যক্তিকে পথচারী হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তির পরিচয় নিয়ে অনুসন্ধান শুরু হলে তার নাম ‘টিপু’ বলে দাবি করা হয়। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি রাজধানীর বসুন্ধরা এলাকার যমুনা পার্কিংয়ের পাশে ওয়ালটন গলিতে পরিবারের সঙ্গে বসবাস করেন বলে জানা গেছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘Marbella Real Estate’ বলেও তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যবহৃত বলে চিহ্নিত একটি ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের পক্ষে একাধিক পোস্ট পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার বিভিন্ন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তিকে ‘পথচারী’ হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। তবে তার রাজনৈতিক পরিচয় ও ভিডিওতে তার ভূমিকার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং স্থানীয়ভাবে পাওয়া তথ্য যাচাই করে ওই ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত করার চেষ্টা চলছে।
নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি...
১১ ঘন্টা আগে
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার অভিযোগ
রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহত হওয়ার ঘটনায় ৯ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার ৪৮ ঘণ্টা পার না হতেই এমন সমঝোতার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অভিযোগ রয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায়...
১২ ঘন্টা আগে
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি...
১ দিন আগে
ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি
ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার কথা দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সম্প্রতি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার
১ দিন আগে
