আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ঘন্টা আগে


ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত

ছবি: সংগৃহীত


ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ভারত। এ ধরনের পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট।


মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ক্ষতিকর ও বিভ্রান্তিকর পোস্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

এর আগে চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন। পরে চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

তবে শি জিনপিংয়ের অসুস্থতা বা তাকে বিশেষ বিমানে চীনে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই দাবির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ব্রিকস সম্মেলন থেকে দেশে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থ হয়ে পড়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন এবং এ সময়ে কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। তার পরিবর্তে মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন সরকারি কর্মসূচিতে দেশের প্রতিনিধিত্ব করবেন।

তবে রামাফোসা ভারত সফরের সময় অসুস্থ হয়েছিলেন, নাকি দেশে ফেরার পর অসুস্থ হয়েছেন-এ বিষয়ে তার দপ্তরের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ এসব তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

ফলে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি এবং রামাফোসার অসুস্থতার খবর-দুই ঘটনাকে একই সূত্রে দেখার সুযোগ নেই। বিশেষ করে শি জিনপিংকে নিয়ে ছড়িয়ে পড়া দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...

১০ ঘন্টা আগে


হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন-এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মাস্কাটের বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে কোনো...

১০ ঘন্টা আগে


মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এ কর্মসূচিকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা মিত্র।পোস্টে তিনি লেখেন,

১১ ঘন্টা আগে


ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি
ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি

ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। হুথি ও ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাপ তৈরি হয়েছে।বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স,...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom