ব্রাজিলের বিদায়ে গ্যালারি থেকে উচ্ছ্বাস, সামাজিক মাধ্যমে আলোচনায় মেহজাবীন
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এই বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং খেলা শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
একটি ছবির ক্যাপশনে রসিকতার সুরে মেহজাবীন লেখেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।”
ম্যাচ দেখতে লাল টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে গ্যালারিতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে তিনি আরেকটি পোস্টে লেখেন, “তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।”
শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদ্যাপনের দৃশ্যকে পেছনে রেখে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, “বাই বাই ব্রাজিল।”
মেহজাবীনের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক অনুসারী তার রসবোধের প্রশংসা করেছেন, আবার ব্রাজিল সমর্থকদের একটি অংশ বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ব্রাজিলকে হারিয়ে নরওয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক এই জয়ে দলটির সমর্থকদের পাশাপাশি নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
১ দিন আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২ দিন আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২ দিন আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
২ দিন আগে
